আমাদের প্রযুক্তি’র প্রথম জন্মদিন
গতকাল এক বছরে পা দিল ‘আমাদের প্রযুক্তি’। অনেক পরিকল্পনা ছিল প্রথম জন্মদিন নিয়ে। কিন্তু দেশের বাইরে আসায় সব পরিকল্পনা রীতিমতো ভেস্তে গেছে। অবশ্য পবিত্র রমজানের কারনে এমনিতেও সম্ভব হতো না আড্ডা আয়োজনের।
গতকাল অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেল… ব্যাক্তিগতভাবে আমার কাছে ‘আমাদের প্রযুক্তি‘ একটা ড্রিম প্রজেক্ট। যেদিন প্রথম আইডিয়া মাথায় এসেছিল সাথে সাথে মানচু, তপু, অনি আর শামীম ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম…। আমি আর মানচু তখন ওয়েব ডেভোলপ সম্পর্কে রীতিমতো অক্ষর জ্ঞানহীন(মানচু‘র তাও কিছু ছিল)। রাত জেগে আমরা পিএইচপিবিবি অনুবাদ করছি…জানিনা কবে শেষ হবে। এক একটা সমস্যার সমাধানের জন্য মানচু অন্তর্জালের আনাচে কানাচে ঘুরছে। মেসেঞ্জারে শামীম ভাই বলেন, অন্যরা পারলে তোমরা ক্যান পারবা না? শামীম ভাইয়ের এই কথাগুলো আজও মনে পড়ছে। এই মানুষটাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না । শেষ পর্যন্ত সব কাজ মাত্র দেড় দুই মাসে শেষ হয়। আগষ্ট মাসের মাঝামাঝি সময় আমাদের প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত হবার হয়। সেদিন কন্টেন্ট আপলোড করতে দিয়ে আমি আর মানচু ক্যান্টিনে গিয়েছি নাস্তা করতে। গিয়ে শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী আর ছাত্রদের সংঘর্ষের কারনে হল ছাড়ার নির্দেশ। যাই হোক, সবশেষে অনেক বাধা বিপত্তি পেড়িয়ে ৯ সেপ্টেম্বর…
এই দীর্ঘ এক বছরে আমাদের প্রযুক্তি প্রতিদিনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যদিও কানাডায় আসার পর এই দশ-বারো দিনে নেটে নিয়মিত ঢুকতে পারিনি। আমাদের প্রযুক্তি’র প্রথম জন্মদিনে আমার এপার্টমেন্টে নেট এবং টেলিফোন সংযোগ এসেছে। এখন থেকে আবার আমাদের প্রযুক্তি-তে নিয়মিত হতে পারবো
10 Sep 2008 06:07 am 2 comments

বন্ধু মনে আছে সেই দিনগুলো…
তোকে খুব মিস করি রে…
দোস্ত…আর বলিস না…ইদানিং আবার ভাল্লাগেনা রোগে ধরছে…আড্ডাগুলো মিস করছি খুব।।